Logo

রাজনীতি

বাংলাদেশের উপর ভারত দাদাগিরি চালিয়ে যেতে চায় : ফারুক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৩

অ
বাংলাদেশের উপর ভারত দাদাগিরি চালিয়ে যেতে চায় : ফারুক

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশের উপর ভারত দাদাগিরি চালিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফেলানী হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয়নাল আবেদিন ফারুক বলেন, ‘ফেলানীকে হত্যার ১৪ বছর আজ। স্বৈরাচারী হাসিনার সময়ে বাংলাদেশের সীমান্তে প্রায় ৫০০ মানুষ ভারত বিনাকারণে হত্যা করেছে। হাসিনা কোনো প্রতিবাদ করেনি। মুক্তিযুদ্ধে সহায়তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। এ বিষয়ে আমার কোন আপত্তি নেই। কিন্তু ভারত শেখ হাসিনাকে বিনাভোটে ক্ষমতায় থাকতে সহযোগিতা করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত ৫০০ বেশি মামলার আসামি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। আমি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আহ্বান করব হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা হিন্দুস্তানের সহযোগিতায় বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করতে চেয়েছে। ভারতের ষড়যন্ত্র এখনও থেমে নেই। আমরা যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। 

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ লেবার পার্টি সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

এসআইভি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন