Logo

রাজনীতি

‘বিএনপির সাথে সব দেশের সম্পর্ক হবে বন্ধুত্বের’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:১০

অ
‘বিএনপির সাথে সব দেশের সম্পর্ক হবে বন্ধুত্বের’

ছবি : সংগৃহীত

বিএনপির সাথে সব দেশের সম্পর্ক বন্ধুত্বের হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দ্যা বাংলাদেশ ডায়লগ আয়োজিত ‘রাজনীতির অভিমুখ : সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ড. মাহাদি বলেন, ‘সংস্কারমুখী দল বিএনপি গত দেড় দশক গনতান্ত্রিক আন্দোলনে বহু ত্যাগ শিকার করেছে। সবশেষ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে প্রায় ৪৫০ জন বিএনপির নেতাকর্মী জীবন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগে রাষ্ট্র সংস্কার করার কথা বলে আসছেন। আমাদের দলের দেওয়া ৩১ দফায় সবগুলো সংস্কারের বিষয়ে উল্লেখ রয়েছে।’ 

কোটার বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান ২০১৪ সালেই ঘোষণা দিয়েছিলেন দেশে বৈষম্যমূলক কোন কোটা থাকবে না। বিএনপি তারুণ্য নির্ভর দল। তরুণদের আশা-প্রত্যাশা তারেক রহমান বুঝতে পেরেছেন বহু আগেই। তিনি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চেয়েছেন। ক্ষমতার ভারসাম্য রক্ষায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো যুগোপযোগী মতবাদ ব্যক্ত করেছেন।’ 

বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়বে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য কাজ করছে। কিন্তু গণতান্ত্রিক দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করার সবগুলো বিভাগ চাইলে সংস্কার করতে পারবে না ‘

বিএনপির এই নেতা বলেন, ‘এখানে জণগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। আমরা আশাবাদী খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার দেশে নির্বাচনের আয়োজন করবে।’ 

বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে- তার জবাবে তিনি বলেন, ‘বিএনপির সাথে সব দেশের সম্পর্ক হবে বন্ধুত্বের। কারো সাথে প্রভুত্বের সম্পর্ক থাকবে না। সহযোগিতামূলক সম্পর্কে বিএনপি বিশ্বাস করে।’

এসএইচ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন