Logo

রাজনীতি

গোলাম মোস্তফা

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৬

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। 

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে জনগণের মনে আসন করে নিয়েছেন। সাধারণ গৃহিণী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উত্তরণের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানার শিশু কল্যাণ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এনডিপি তার প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশে আবারও সরকারকে ব্যরথ করার ষড়যন্ত্র চলছে। দেশ বিরোধী শক্তি ও পতিত ফ্যাসীবাদী শক্তির অনুসারীরা প্রশাসনের বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন জাতীয় সংকট ও ক্রান্তিলগ্নে দেশের মানুষকে একতাবদ্ধ করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা এনডিপি প্রতিষ্ঠাতা জাতীয় নেতা আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে দেশ বরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন সকল সময়। 

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ডেমোক্রেটিক পিপলস্ পার্টি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, আরজেএফ সভাপতি মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ  রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মো. আজগর হোসেন, বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমান প্রমুখ।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন