Logo

রাজনীতি

ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জামায়াতের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০২

অ
ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শতাধিক পণ্যের ওপর বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বাড়ছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। এর ফলে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনজীবনে অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন শুল্ক আরোপের ফলে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরও বাড়বে। সরকার কর বাড়ানোর আগে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনা করা উচিত ছিল। সরকার বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বাড়তি চাপ সৃষ্টি না করার জন্য সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন