Logo

রাজনীতি

সুখী সমৃদ্ধশালী মানবিক দেশ গড়তে চায় জামায়াত : অধ্যাপক লিয়াকত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২০:০১

অ
সুখী সমৃদ্ধশালী মানবিক দেশ গড়তে চায় জামায়াত : অধ্যাপক লিয়াকত

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের গাজীক্রস রোড তিন রাস্তার মোড়ে এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, জামায়াত বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এজন্য একদল সৎ যোগ্য সুনাগরিক তৈরির কাজ করে যাচ্ছে জামায়াত। 

তিনি আরও বলেন, আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিগত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী জামায়াতের উপর সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছে।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমির মো. নুরুন্নবীর। এতে সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি আবদুল হান্নান। কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ ন ম আবদুর রহিম। এতে বিশেষ অতিথি ছিলেন শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান ও আরফান উদ্দিন।

 এমরান পাটোয়ারী/এমবি  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন