Logo

রাজনীতি

রাজধানীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

অ
রাজধানীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানের বাসা থেকে হাবিব উল্লাহ (৩৪) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কঠালবাগান ১১/৩, ফ্রি স্ট্রিট স্কুল এলাকার ভাড়া বাসা থেকে দরজা ভেঙ্গে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

হাবিব উল্লাহ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর পুর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদ কাশেম আমিনের ছেলে। 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, রুমটিতে তিনি একাই থাকতেন। পাশে আরেকটি কক্ষে একজন আইনজীবী থাকেন, তিনি তার সহকারী হিসেবে কাজ করতেন। 

তিনি বলেন, রুমটির দরজা-জানালা সব বন্ধ ছিল। তাদের সহকর্মীরা এসে দেখতে পেয়ে আমাদের সংবাদ দেন। পরে আমরা তার স্বজনদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশ পরিদর্শক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

আমিন/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন