Logo

রাজনীতি

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮

অ
শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে নিজের শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বেঁচে নেই তাদের কথা বলতেই চোখের কোণে জল গড়িয়েছে তার৷

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় হাওলাদার হিমাগার লিমিটেড প্রাঙ্গণে শৈশবের বন্ধুদের আয়োজিত মিলনমেলায় উপস্থিত হন তিনি। এ মিলনমেলায় এ ঘটনা ঘটেছে। তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি তিনি।

শৈশবের বন্ধুদের স্মৃতির কথা বলতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়া বন্ধুদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু কদ্দুস আমাদের মাঝে থেকে অনেক আগেই চলে গেছে। মনোয়ার চলে গেছে, যার সাথে সারাদিনে একবার দেখা না হলে খারাপ লাগতো। অনেকেই আমাদের কাছ থেকে চলে গেছে। যারা এখনো বেঁচে আছি, আমরা একটু বাঁচার মতো বাঁচতে চাই। এ বাঁচাটা হচ্ছে নিজেকে অনুভব করা আমি আছি, আমি বেঁচে আছি।

তিনি আরও বলেন, আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই অসুস্থ। আজ সকালে বন্ধু আনিসুরকে দেখতে গিয়েছিলাম। একেবারেই শয্যাশায়ী। নিয়মিত চিকিৎসা নিচ্ছে। জানি না আমরা কে কখন চলে যাবো। কিন্তু যাওয়ার আগে অত্যন্ত আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মির্জা ফখরুল বলেন, যখন স্কুলে পড়ি খুবই দুষ্টু ছিলাম। বখরান সাহেব ছিলেন আমাদের ক্যাপ্টেন। আমরা দুষ্টুমি করতাম আর ক্যাপ্টেন আমাদের নামে হেড স্যার রোস্তম আলী স্যাকে নালিশ করলেন। তার কিছুদিন পর হেড স্যার আমাদের সবাইকে ডেকে পাঠালেন। ঘরের ভিতরে লাইন করে দাড় করালেন এবং সবাইকে একটা করে ব্যাত দিলেন। সেই শৈশব ও স্কুলের জীবন আমি কখনই ভুলতে পারি না। আমার সবসময় মনে সেই দিনগুলো যদি ফিরে পেতাম।

স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার পরে বন্ধুদের সঙ্গে রংপুরে এক কাজে গিয়েছিলাম। রাতের বেলা কি করব তাই ঠিক করলাম সিনেমা দেখবো। কিন্তু সিনেমা দেখার জন্য তখন আমাদের হাতে টিকেট ছিল না। তার পরেও ভিড় ডিঙ্গিয়ে টিকেটের ব্যবস্থা করে সিনেমা দেখেছি। এগুলো আমার কাছে এখনো মধুর স্মৃতি হয়ে আছে।

 এ সময় কবিতা আবৃত্তির অনুরোধ করা হলে মির্জা ফখরুল বলেন,  একসময় আবৃত্তি করতাম এখন করি না, বক্তৃতা করি। তার পরেও আমি চেষ্টা করব কবিতা আবৃত্তি করার। কারণ একসময় আমিও নাটক করেছি, রঙ মেখেছি, একসময় নাট্যগোষ্ঠী করতাম। পরে তিনি তার প্রিয় কবিতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করে শোনান বন্ধুদের।

আবু সালেহ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন