Logo

রাজনীতি

জামায়াত সব আসনে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২১:০৭

অ
জামায়াত সব আসনে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার

ছবি : বাংলাদেশের খবর

জামায়াত সব আসনে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় রাজনৈতিক সফরের সময় জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত একটি নির্বাচনমুখী দল। অতীতে জামায়াত অংশগ্রহণ করেছে সব গ্রহণযোগ্য নির্বাচনে। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। জামায়াত ইতিমধ্যে আগামী নির্বাচনের জন্য সব আসনে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে। অন্যান্য ইসলামী দলগুলোর সাথেও আলোচনা অব্যাহত রেখেছে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদেরকে বক্তব্য রাখার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো নেতার বিরুদ্ধে কথা বলার মাধ্যমে নিজেদের ঐক্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ৫ আগস্টের চেতনা অনুসরণ করে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি।’

নির্বাচন সম্পর্কিত বক্তব্যে তিনি বলেন, ‘যতই নির্বাচন এগিয়ে আসবে, ততই দলগুলোর মধ্যে জোট করার বিষয়টি গুরুত্ব পাবে। জামায়াত এই জোটের ক্ষেত্রে অনেকটা ছাড় দেবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, তাদেরকে আলাপ-আলোচনার মাধ্যমে আসন দেওয়া হবে।’

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন