Logo

রাজনীতি

আ.লীগ ফিরে এলে বিপ্লবীদের ফাঁসিতে ঝুলাবে : রাশেদ খাঁন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪

অ
আ.লীগ ফিরে এলে বিপ্লবীদের ফাঁসিতে ঝুলাবে : রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ফিরে এলে কেউ বাঁচতে পারবেন না। যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের ধরে ধরে তারা ফাঁসিতে ঝুলাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় গণসংযোগের সময় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সমস্ত রাজনৈতিক দলকে বলব আমরা যেভাবে একতাবদ্ধ থেকে জুলাই বিপ্লব ঘটিয়েছি। আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে এ দেশের মানুষের কল্যাণে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারব।’

রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদ এখনো পালায়নি। সরকারের সব সেক্টরে আওয়ামী লীগার বসে রয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেত্মাতারা বাংলাদেশে রয়ে গেছে। আমরা যারা ফ্যাসিবাদী বিরোধী শক্তি ছিলাম, আমরা যদি মারামারি, হানাহানিতে লিপ্ত হই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে ততক্ষণ আমাদের লড়াই জারি রাখতে হবে। তাই আসুন একতাবদ্ধ থেকে আওয়ামী ফ্যাসিজমকে আমরা ধ্বংস করি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে। শুধু গণহত্যার বিচারই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ পর পর দুইবার গণহত্যা চালিয়েছে। ১৯৭১ এর পরে শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা এবং এই ২৪শে তার মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা। আমরা চাইনা তৃতীয় কোনো গণহত্যার সুযোগ আওয়ামী লীগ পাক।’

এ সময় ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু রায়হান উপস্থিত ছিলেন।

এম বুরহান উদ্দীন/এমআই 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন