Logo

রাজনীতি

বগুড়ায় হাসিনা-কাদেরসহ ১৬৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪

অ
বগুড়ায় হাসিনা-কাদেরসহ ১৬৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি : সংগৃহীত

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ১৬৬ জন নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।  

বুধবার (২২ জানুয়ারি) গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট বগুড়া শহরের কাঠালতলা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর ককটেল নিক্ষেপ, গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বাদীর ছেলে গুরুতর আহত হন। তার ডান উরুতে গুলি লেগে শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  

বাদী রফিকুল ইসলাম জানান, ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছে।  

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়।  

জুয়েল হাসান/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন