Logo

রাজনীতি

পরিবারসহ কক্সবাজারে মির্জা ফখরুল

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

অ
পরিবারসহ কক্সবাজারে মির্জা ফখরুল

ছবি : বাংলাদেশের খবর

পরিবারসহ কক্সবাজার সফর করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার একটি বিলাসবহুল রিসোর্টে তাকে সস্ত্রীক অবস্থান করতে দেখা যায়। 

বিবিসি বাংলাতে দেওয়া সাক্ষাৎকারের পর ফখরুলের এই সফরটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

যদিও বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে কক্সবাজারের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এটি মির্জা ফখরুলের ব্যক্তিগত সফর, তিনি তার পরিবারসহ অবকাশ যাপন করছেন। 

বিএনপি মহাসচিবের এ সফরে রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। জানা গেছে, আগামী ২৬ জানুয়ারি তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। 

ইমতিয়াজ মাহমুদ ইমরান/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন