চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ উপলক্ষে বিএনপি মহাসচিব পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে আসবেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির।
ডিআর/বিএইচ

