Logo

রাজনীতি

মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা : জামায়াত আমির বললেন, ‘ভালো কাজ হয়নি’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৫

অ
মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা : জামায়াত আমির বললেন, ‘ভালো কাজ হয়নি’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা ‘একদম ভালো কাজ হয়নি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

জামায়াত আমির ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘শক্তি প্রয়োগের সংস্কৃতি খুব ভালো ফল বয়ে আনে না।’

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা একদম ভালো কাজ হয়নি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যদি শৃঙ্খলার মধ্যে থেকে ন্যায্য দাবি পেশ করে, তার দাবিটা শোনাও সংগত।’ 

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন