দেশের সব বিশ্ববিদ্যালয় জামায়াতের নিয়ন্ত্রণে : রিজভী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
ছবি : বাংলাদেশের খবর
দেশের সব বিশ্ববিদ্যালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ১-১১ এর সরকারকে বলা হতো সেনাশাসিত সরকার। আর এখন ২৪ এর ড. ইউনূসের সরকারকে বলা হচ্ছে বিশেষ একটি দল সমর্থিত সরকার। যদিও বিএনপি এ সরকারকে সহযোগিতা ও সমর্থন দিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জামায়াত সমর্থিত ভিসিদের নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রদলের একজন কর্মী প্রথম হয়েছেন। তবে তাকে ছাত্রদল করার অপরাধে ওই পদে বসানো হয়নি। তার একটি অপরাধ ছিল, সে আমার সঙ্গে একটি মিছিলে অংশ নিয়েছে।
এসএইচ/এমবি

