সাংবাদিকের বাবার মৃত্যুতে চরমোনাই পীরের শোক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
দৈনিক প্রথম আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদের বাবা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মাস্টার মাহবুবুল হক ভূঁইয়ার (৯২) ইন্তেকালে শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও মহাসচিব মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া করেন।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন মরহুম মাস্টার মাহবুবুল হক ভূঁইয়ার সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
উল্লেখ্য অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মাস্টার মাহবুবুল হক ভূঁইয়া (৯২) মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় ফেনী সদর উপজেলার উত্তর লক্ষ্মীপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রোস্টেট ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন।
ডিআর/বিএইচ

