Logo

রাজনীতি

নাহিদ-আসিফদের পদত্যাগের খবর জানেন না সমন্বয়করা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:২৩

অ
নাহিদ-আসিফদের পদত্যাগের খবর জানেন না সমন্বয়করা

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেব্রুয়ারির ১৫ তারিখ পদত্যাগ করতে যাচ্ছেন বলে এক দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করেছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। 

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘নাহিদ ভাই, আসিফ ভাই কিংবা মাহফুজ ভাই পদত্যাগ করছে শীঘ্রই এরকম কিছু আমি বা আমরা শুনি নাই। আমার দেশ পত্রিকা কোত্থেকে পেল?’

তার দেওয়া এই পোস্টে নিজেই কমেন্টে করেছেন, ‘রিলায়েবল সোর্স উল্লেখ না করে নিউজ করাটা অনুচিত।’


এদিকে, দৈনিক আমার দেশের প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটি হবে মধ্যপন্থি ধারার। দল ঘোষণার আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ উপদেষ্টা থেকে পদত্যাদ করবেন। রাজনৈতিক দলের সদস্যসচিব নাহিদ ইসলাম হবেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন