Logo

রাজনীতি

জুলাই-আগস্টের হত্যাকারীদের কারা রেহাই দিচ্ছে, প্রশ্ন রিজভীর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪

অ
জুলাই-আগস্টের হত্যাকারীদের কারা রেহাই দিচ্ছে, প্রশ্ন রিজভীর

জুলাই-আগস্টের হত্যাকারীদের কারা রেহাই দিচ্ছে- এমন প্রশ্ন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাকারীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কারা এই অপরাধীদের রেহাই দিচ্ছে? আমরা কিন্তু তাদের চিহ্নিত করে রাখছি।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা এখন দেখছি, মামলার নামে যিনি বাদী বিএনপির আরেক কর্মীর নামে তিনিই মামলা করছেন। এ চক্রান্ত প্রায় সব জায়গায় হচ্ছে। কারা এ কাজগুলো করছেন, সেটাও আমরা জানি।’

প্রতিক্রিয়া জানার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে বলে মনে করেন রুহুল কবির রিজভী। বলেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চান। এত সাহস পান কোথা থেকে?’ 

শেখ হাসিনা বিরোধী পক্ষের লাশ আর রক্ত দেখলে খুব খুশি হতেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা সিংহাসন রক্ষার জন্য ১৬ বছর তাণ্ডব চালিয়েছেন। কত মায়ের কোল খালি করা হয়েছে, কত নারীকে বিধবা করা হয়েছে, কত পরিবারকে সন্তানহারা করা হয়েছে, তার কোনো হদিস নেই।

সামাজিক সংঘাতে কত মানুষ মারা যাচ্ছে, তা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তো কোনো ভূমিকা না থাকার কথা জানিয়ে রিজভী বলেন, আগে পার্টি অফিস (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) থেকে একটা মিছিল বের হলে মৌমাছির মতো ঘিরে ফেলত। বিরোধী নেতাকর্মীরা লুকিয়ে থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পায়নি। অথচ সমাজের অপরাধীদের গ্রেপ্তার করে সামাজিক আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে না।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন