Logo

রাজনীতি

দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত : তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩

অ
দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত : তারেক রহমান

দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছেন। এরা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আশুগঞ্জ উপজেলার সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

তারেক বলেন, ‘বাংলাদেশকে রক্ষা করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

বহু অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কৃষি, শিল্প, শিক্ষাব্যবস্থা বেকার সমস্যা সমাধানের বিষয়সহ সব পর্যায়ে দেশকে কীভাবে এগিয়ে নিতে হবে, তা ৩১ দফায় স্পষ্ট করে বলা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘২০ কোটি মানুষের চাষাবাদের জন্য খাল খনন করতে হবে। দেশের খালগুলো ভরাট হয়ে গেছে। সেই সমস্যা থেকেও আমাদের উত্তরণ ঘটাতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন