ধানমন্ডি ৩২ থেকে সচিব-আমলাদের শিক্ষা গ্রহণ করতে বললেন হাসনাত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১
ধানমন্ডি ৩২ ও গণভবন থেকে সচিব-আমলাদের শিক্ষা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ আহ্বান জানান তিনি।
সচিব-আমলাদের সতর্ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন, ‘শিক্ষা গ্রহণ করুন। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা যদি মনে করেন, সচিবালয়ে বসে ধানমন্ডির সঙ্গে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন। তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন। আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন।’
সচিব-আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও আহ্বান জানান এই ছাত্রনেতা।
ডিআর/এমজে

