Logo

রাজনীতি

ইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮

অ
ইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। আজ (রোববার) বিকাল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে যাবে প্রতিনিধি দলটি। 

এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার বিকাল সাড়ে ৩টায় নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতে আগারগাঁও নির্বাচন ভবনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। 

বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরবেন বলে জানা গেছে। 

এসআইবি/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন