Logo

রাজনীতি

বৈঠকের উদ্দেশ্যে ইসিতে বিএনপির প্রতিনিধি দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫

অ
বৈঠকের উদ্দেশ্যে ইসিতে বিএনপির প্রতিনিধি দল

নির্বাচন কমিশন (ইসি) সাথে বৈঠকের উদ্দেশ্যে ইসিতে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পৌঁছায়।

প্রতিনিধি দলের অন্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গত ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর বিএনপির সঙ্গে এটাই প্রথম বৈঠক।

বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এর অংশ হিসেবেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে দলটি।

এসআইবি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন