Logo

রাজনীতি

মে বা জুন মাসে নির্বাচনের জন্য প্রস্তুত হবে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫

অ
মে বা জুন মাসে নির্বাচনের জন্য প্রস্তুত হবে ইসি

৩০ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হবে। আর বর্তমান ভোটার তালিকা থেকে ১৫ লাখ ভোটার মৃত হওয়ায় তারা বাদ পড়বেন। আগামী মে বা জুন মাস নাগাদ নির্বাচনের জন্য প্রস্তুত হবে নির্বাচন কমিশন। কমিশন নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী আগাচ্ছে। 

রোববার সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা জানান। 

তিনি বলেন, ‘সংস্কার কমিটির কোনো প্রস্তাবে সুষ্ঠু নির্বাচনে বাধা থাকলে আপত্তি জানাবে বিএনপি।’ 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। 

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন গত ২১ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর বিএনপির সঙ্গে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো।

বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এর অংশ হিসেবেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করল দলটি।

এসআইবি/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন