Logo

রাজনীতি

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

অ
সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে দলটি।

দলীয় সূত্র জানায়, শুক্রবার স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। সোমবার তার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন