Logo

রাজনীতি

মুজিবের গণতন্ত্র হত্যার পথ ধরে হেঁটেছেন হাসিনা : দুদু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১২

অ
মুজিবের গণতন্ত্র হত্যার পথ ধরে হেঁটেছেন হাসিনা : দুদু

‘শেখ মুজিব বাকশাল করে সদ্য স্বাধীন দেশে গণতন্ত্র হত্যা করেছিলেন। তার মেয়ে হাসিনা বাবার দেখানো পথে হেঁটেই গণতন্ত্র হত্যা করেছেন’ বলে মন্তব্য জানিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সোমাবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন  তিনি। 

দুদু বলেন, হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের মানুষ না। ভারতে আশ্রয় নিয়ে এখনো তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। শেখ হাসিনা বিভিন্ন উস্কানি দিয়ে এখন দেশে অস্থিরতা সৃষ্টি করছেন। 

তিনি বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। উদ্দেশ্য সৎ হলে বিএনপির ৩১ দফা সরকার পড়ে দেখতো। ৭১-এর মুক্তিযুদ্ধের পর নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন শেখ মুজিব, যার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অধরাই থেকে গিয়েছিল। 

তিনি আরও বলেন, সরকার যদি রাজনৈতিক দলগুলোর আলোচনা শোনে এবং সমাধান করতে চায়, তাহলে সংস্কারের পথ সহজ হয়ে যায়। 

এসআইবি/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন