Logo

রাজনীতি

কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০২

অ
কাল সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল (২১ নভেম্বর) সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  বুধবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারপাসনের একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিশেষভাবে আমন্ত্রণ পেয়েছেন বেগম জিয়া। এর মধ্যে দিয়ে প্রায় ৬ বছর পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি।

সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস । জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন।

বিএনপির দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং অন্য পদমর্যাদার সাবেক সামরিক কর্মকর্তারা। বিগত সময়ে দলীয়ভাবে এত সংখ্যক নেতা আমন্ত্রণ পেতেন না।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন