Logo

রাজনীতি

ভারতের উদ্দেশে মির্জা ফখরুল

বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিতে হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫

অ
বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিতে হবে

ভিডিও থেকে নেওয়া ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশটাকে ভারতের কাছে বেচে দিয়েছে, কিন্তু তাদের থেকে তিস্তার একটু পানিও আনতে পারেনি তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ২ দিনের কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, জনগণ মনে করেছিল, তারা (আওয়ামী লীগ) ভারতের বন্ধু, তারা হয়ত পারবে কিন্তু না, তারা উল্টো দেশটাকে তাদের কাছে বেচে দিয়েছে। 

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ সরকার যদি নিরপেক্ষ হয়, তাহলে তাদের উচিৎ ভারতকে একথা বলা যে, আমাদের তিস্তার পানির ন্যায্য হিসসা দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, ভারতকে বলতে হবে যে, যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব চান, তাহলে আমাদের তিস্তার পানি দিতে হবে। আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই, তবে সেটা সম্মানের সঙ্গেই চাই।

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন