Logo

রাজনীতি

৫৭ সেনা হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে : আমান

Icon

কেরাণীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৫

অ
৫৭ সেনা হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে : আমান

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ৫৭ সেনাকর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে অন্যায় অবিচারের মাধ্যমে একদলীয় শাসনতন্ত্র কায়েম করেছে। বিনাবিচারে নিজের প্রয়োজনে ক্ষমতা টিকে থাকার জন্য এই ৫৭ জন সেনাকর্মকর্তা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হযরতপুর কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার সংবিধানের হস্তক্ষেপ করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচন করেছেন। তিনি জনগণের ভোটে বিশ্বাসী নন। তাই দিনে ভোট হতো রাতে। 

তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবয়নেরর লক্ষ্যে তারেক রহমান নিলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো দল যাতে স্বৈরাচার না হতে পারে, সেই লক্ষ্যে জাতীয় সরকার গঠন করা হবে। 

আমান উল্লাহ আমান সূরা আল ইমরানের ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, মৃতকে জীবিত আবার জীবিতকে মৃত করেন। মানে আল্লাহ চাইলে সব পারেন। শেখ হাসিনার পতন তাই একটির উদাহরণ। 

তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে আমি ১১ বার জেলে গিয়েছি, আমার কেরাণীগঞ্জের অনেক নেতাকর্মী বিনা দোষে কারাবরণ করেছেন। অনেক অত্যাচার অবিচার সহ্য করেছেন। দুঃসময়ে যারা বিএনপির সাথে ছিল তারাই ছিল প্রকৃত বন্ধু। 

সর্বশেষে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত সকলের প্রতি দোয়ার আহ্বান জানান। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, বিএনপি নেতা টুল মেম্বার ফজলুর করিম, নাজিম প্রমুখ ।

এরশাদ হোসেন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন