Logo

রাজনীতি

বিএনপির বর্ধিত সভার স্থান চূড়ান্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১

অ
বিএনপির বর্ধিত সভার স্থান চূড়ান্ত

আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে। সভার স্থান চূড়ান্ত করেছে দলটি।

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানিয়েছেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটি সভার সব প্রস্তুতি সম্পন্ন করছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে পাঠানো হয়েছে। সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা, মহানগর, জেলা, থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত এবং প্রাথমিক মনোনয়নপত্র পাওয়া প্রার্থীরাও বর্ধিত সভায় অংশ নেবেন।

সভায় অংশগ্রহণকারী নেতাদের ২২ ফেব্রুয়ারির মধ্যে তাদের নাম, পদবি ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে দলীয় কার্যালয় থেকে আমন্ত্রিতদের কার্ড বিতরণ শুরু হবে।

প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ‘লো মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।

এমএএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন