Logo

রাজনীতি

বিএনপির নেতৃত্ব দিতে ছাত্রদলকে প্রস্তুতি নিতে হবে : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪

অ
বিএনপির নেতৃত্ব দিতে ছাত্রদলকে প্রস্তুতি নিতে হবে : মির্জা ফখরুল

ছবি : বাংলাদেশের খবর

ছাত্রদল যেন বিএনপিকে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে, সেভাবে তাদের প্রস্তুত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর শাখার সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন এবং 'গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গৌরবময় ইতিহাসের অর্ধেক কৃতিত্ব ছাত্র রাজনীতির। ছাত্রদলকে শুধু সংগঠন চালালেই হবে না, জ্ঞানচর্চার দিকেও মনোযোগ দিতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের ওপর গভীর আস্থা রাখেন এবং তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সক্রিয় হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। বিএনপি মহাসচিব বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, তবে গণতন্ত্রকে বিপন্ন করে কেউ যদি ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে ছাড় দেওয়া হবে না।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। নেতৃবৃন্দ ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এমএএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন