Logo

রাজনীতি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

অ
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২৫ ২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি দিয়েছে দলটি। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন স্বৈরাচারী সরকারের মিথ্যা ও সাজানো মামলায় দীর্ঘ ১৩ বছর ধরে কারাগারে বন্দি আছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর অন্যান্য অনেক নেতা-কর্মী মুক্তি পেলেও, এখনও জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। দেশবাসী আশায় ছিল যে, স্বৈরাচারী শাসনের অবসানের পর তিনি মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়ার পরও তা ঘটেনি।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে নিজেদের সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছে। 

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন