সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে মুসল্লিদের ব্যক্তিগত জিনিস রাখতে আর কোনো সমস্যা হবে না। মসজিদে হারাম ও মসজিদে নববীতে মুসল্লিদের জিনিসপত্র রাখার জন্য স্মার্ট লাগেজ পদ্ধতি চালু করেছে কর্তৃপক্ষ।
মসজিদুল হারামের গেটগুলোর ছয়টি স্থানে লাগেজ সংগ্রহ বুথ রয়েছে। মুসল্লিরা সেখানে দ্রুত ও নিরাপদে তাদের ব্যাগ ও লাগেজ রাখতে পারবেন। অত্যাধুনিক ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেমে এখানে ব্যাগ ও জিনিসপ্রত রাখা যাবে। যা স্মার্ট রেসপন্স কোডের উপর ভিত্তি করে কাজ করে। এই সেবা রমজান মাসের ২৪ ঘণ্টাই পাওয়া যাবে ।
মসজিদে প্রবেশের আগে মুসল্লিরা তদের জিনিসপত্র নিরাপদে রাখতে পারবেন। মসজিদের মূল গেটগুলোতে থাকা বুথগুলো থেকে তাদের ব্যাগ সংগ্রহ করতে পারবেন।
লাগেজটি এমন শেলফে রাখা হবে যা অবিচ্ছিন্ন মনিটরিং সিস্টেমে নিরাপদ ও সুরক্ষিত থাকবে। একটি বিশেষ কোডের মাধ্যমে লাগেজ বা ব্যাগ নিরাপদে রাখা হবে। ব্রেসলেটের মাধ্যমে যুক্ত থাকায় সংক্রিয়ভাবে জানা যাবে লাগেজটি কোথায় আছে।
কিউআর কোড স্ক্যান ও ডাটা যাচাই করে খুব সহজেরই লাগেজ বা ব্যাগ সংগ্রহ করা যাবে। লাগেজ স্টোরেজ কেন্দ্রগুলো পূর্ব চত্বরের মক্কা লাইব্রেরির কাছে ও পশ্চিম চত্বরে ৬৪নং গেটের বিপরীতে শোবাইকার কাছে অবস্থিত।
ওএফ

