রমজানে মনের ভুলে আমরা অনেক সময় কিছু খেয়ে ফেলি। তা চাটনির মতো পরিমাণে কম কিংবা বেশি পরিমাণের কোনো খাদ্যদ্রব্য হোক না কেন, তাতে রোজার ক্ষতি হবে না।
হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘কেউ যদি রোজা অবস্থায় ভুলে কিছু খায় বা পান করে, তাহলে সে যেন রোজা পূর্ণ করে। কারণ, আল্লাহ তায়ালাই তাকে আহার করিয়েছেন এবং পান করিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস : ১৯৩৩।
তথ্যসূত্র : বাদায়েউস সানায়ে ২/২৩৭, আলবাহরুর রায়েক : ২/২৭১
- বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com
ডিআর/বিএইচ

