Logo

ধর্ম

রোজা রাখা ছাড়াও রোজার সওয়াব পাবেন যে আমলে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৫:২০

অ
রোজা রাখা ছাড়াও রোজার সওয়াব পাবেন যে আমলে

ছবি : সংগৃহীত

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হল রমজানের রোজা। আল্লাহ তা'য়ালার সন্তুষ্টির জন্য প্রত্যেক মুমিন ব্যক্তি পুরো রমজান জুড়ে রোজা রাখেন। তাই রোজাদার ব্যক্তির উপর খুশি হয়ে আল্লাহ তায়ালা নিজেই এর পুরস্কার দেবেন। 

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে, রোজা আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দেব আর (অন্যান্য) নেক আমলের বিনিময় হচ্ছে তার দশগুণ।-সহিহ বুখারী, হাদিস : ১৮৯৪; মুসনাদে আহমদ, হাদিস : ৯৯৯৯; মুয়াত্তা মালেক ১/৩১০। 

সব মাখলুকের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক, আল্লাহ তায়ালা নিজেই যখন এর পুরস্কার দিবেন, তখন কী পরিমাণ দিবেন? ইমাম আওযায়ী (রাহ.) এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন- আল্লাহ যে রোযাদারকে প্রতিদান দেবেন, তা মাপা হবে না, ওজন করা হবে না অর্থাৎ বিনা হিসাবেই দেবেন।

এ ছাড়াও রোজার আরও অনেক ফজিলত আছে। যেমন,  আল্লাহ তায়ালা রোজাদারকে কেয়ামতের দিন পানি পান করাবেন, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে, রোজাদার ব্যক্তির সকল গুনাহ মাফ হয়ে যাওয়া সহ আরও অগণিত ফজিলত রয়েছে। 

এত সব ফজিলত আপনিও পেতে পারেন। রোজাদারদের সম পরিমাণ সাওয়াব লাভ করা সম্ভব। এ ব্যাপারে  যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”[সুনানে তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ (১৭৪৬), ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থ (৮/২১৬) এ এবং আলবানি তাঁর ‘সহিহ আল-জামে’ গ্রন্থ (৬৪১৫) 


টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন