Logo

ধর্ম

ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৬

অ
ইসলামিক ফাউন্ডেশনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে

ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে এক সভায় জানানো হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ড অব গভর্নরসের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বিগত ১৫ বছরে ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতি তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের শূন্য পদে জনবল নিয়োগ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দোকান ভাড়া যৌক্তিকীকরণ, প্রকাশনা বিভাগকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীর, ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শেষে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন