Logo

ধর্ম

সকালে খালি পায়ে হাঁটা সুন্নত

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫

অ
সকালে খালি পায়ে হাঁটা সুন্নত

ছবি : সংগৃহীত

হাঁটলে মানসিক চাপ কমে। মন ভালো থাকে। শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে বিশেষ কার্যকর ভূমিকা রাখে। ক্যালোরি ও মেদ কমাতে তাই হাঁটার কোনো বিকল্প নেই। 

প্রায় সাড়ে চৌদ্দশ বছর আগে নবিজি (সা.)-ও খালি পায়ে হাঁটার জন্য আদেশ দিয়েছেন। বিভিন্ন হাদিসে এ প্রসঙ্গে আলোচনা এসেছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুল (সা.) মাঝেমধ্যে খালি পায়ে হাঁটার নির্দেশ করেছেন’(সুনানে নাসাঈ: ৪১৬০)।

হাদিসের ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছে, হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য উপকারী। মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে বিনয় আসে, অহমিকা দূর হয়।

হাঁটাহাঁটি সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘রহমানের বান্দা তো তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে’(আল ফুরকান)। পদচারণায় মধ্যবর্তিতা অবলম্বন করার নির্দেশ দিয়ে রব্বুল আলামিন সুরা লুকমানে ইরশাদ করেন,‘পৃথিবীতে গর্বভরে পদচারণ কর না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’

তবে এক পায়ে জুতো পরিধান করে অন্য পা খালি রেখে হাঁটতে নিষেধ করা হয়েছে হাদিসে।

রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন এক পায়ে জুতো পরে না হাঁটে। হয়তো উভয় পায়ে জুতো পরে হাঁটবে নয়তো উভয় পায়ের জুতো খুলে হাঁটবে’(বুখারি ও মুসলিম)।

এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন