Logo

ধর্ম

বিজয়ী সিরিয়াবাসীর প্রতি কাবার ইমামের আবেগঘন বার্তা

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩১

অ


সিরিয়ান জনগণদের বিজয় উল্লাসকে স্বাগত জানিয়েছেন কাবা শরীফের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সিরিয়াসহ পৃথিবীর সব দেশের নিপীড়িত জনগণের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শায়খ ইয়াসির লিখেছেন, ‘হে আমাদের সিরিয়ান বন্ধুরা, আপনাদের অভিনন্দন। অভিনন্দন পৃথিবীর প্রত্যেক নিপীড়িত জনতার প্রতি। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি প্রত্যেক মজলুমের অন্তর প্রশান্ত করেছেন।’

সিরিয়ায় আসাদ পরিবারের ৫৪ বছরের স্বৈরশাসন শেষ হয়েছে। বিদ্রোহীরা সিরিয়াকে ‘মুক্ত’ ঘোষণা করে বলছে, ‘অত্যাচারী’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়েছেন।

রোববার  (৮ ডিসেম্বর) হায়াত তাহরির আল শাম (এইচটিএস) টেলিগ্রামে বলেছে, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়েছে এবং নতুন যুগের সূচনা হলো।

বিদ্রোহীরা বলেছে, আসাদ সরকারের অর্ধ শতাব্দীর শাসনামলে বাস্তুচ্যুত ও কারাগারে বন্দী লোকেরা এখন ঘরে ফিরতে পারবে। এটি হবে একটি ‘নতুন সিরিয়া’ যেখানে ‘সবাই শান্তিতে বসবাস করবে এবং ন্যায়বিচারের বিজয় হবে’।

সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে সাড়ে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। দেশটিকে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বাশার আল আসাদ।


ডিআর/এটিআর/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন