ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে আগামীকাল শনিবার সকাল সাড়ে ৭টায়। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে এই জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ জুন) ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত হবে।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সরাসরি সম্প্রচার করবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল। রাজধানীর বাইরে জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি জানানো হবে ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টিভি চ্যানেলের মাধ্যমে।
এআরএস

