Logo

ধর্ম

আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া

Icon

বাসস

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:১৬

আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া

পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি উপলক্ষে আজ (২০ আগস্ট) বাদ যোহর বেলা দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

ডিআর/আইএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন