Logo

ধর্ম

যে দোয়ায় দুশ্চিন্তা দূর ও ঋণমুক্তি লাভ হয়

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:০২

যে দোয়ায় দুশ্চিন্তা দূর ও ঋণমুক্তি লাভ হয়

মানুষের জীবন বৈচিত্রময়। কখনো সুখ তো কখনো দুঃখ। সুখ পেলে মানুষ যেমন উচ্ছ্বসিত হয়, তেমনি দুঃখের সময় তাকে ঘিরে ধরে নানারকম দুশ্চিন্তা। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হাদিসে একাধিক দোয়া শেখানো হয়েছে। 

তারই মধ্যে একটি দোয়া হচ্ছে, এটি- (উচ্চারণ) আল্লাহুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।

হজরত আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসুল (সা.) মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামাহ নামক এক আনসারি সাহাবিকে দেখতে পেয়ে তাকে বলেন, হে আবু উমামাহ, কী ব্যাপার! আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি? তিনি বলেন, সীমাহীন দুশিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসুল। তিনি বলেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না, যা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহর রাসুল। তিনি (সা.) বললেন, তুমি সকাল-সন্ধ্যায় নিম্নোক্ত (উপরোল্লিখিত) দোয়া বলবে।’ ...আবু উমামাহ (রা.) বলেন, আমি তা-ই করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। (আবু দাউদ, হাদিস : ১৫৫৫)

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন