Logo

ধর্ম

সুরা ইখলাসের অনুবাদ ও ফযিলত

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:৫৯

সুরা ইখলাসের অনুবাদ ও ফযিলত

পবিত্র কুরআনুল কারিমের প্রতিটি সুরাই অনন্য ও হেদায়েতের পথপ্রদর্শক। তবে সুরা ইখলাস একটি ছোট্ট সুরা হলেও এর গুরুত্ব, মর্যাদা ও ফযিলত অপরিসীম। এই সুরা আল্লাহ তায়ালার একত্ব, অদ্বিতীয়তা ও পরিপূর্ণ মহিমা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এ সুরার মাধ্যমে আল্লাহর প্রতি বিশুদ্ধ তাওহিদী আকিদা প্রতিষ্ঠিত হয়, যা ইসলামি বিশ্বাসের মূলভিত্তি। 

আল্লাহর রাসুল (সা.)-এর সময় একবার এক এলাকার ইমাম সাহেবের নামে অভিযোগ এল যে, তিনি প্রতি ওয়াক্ত নামাজে শুধু সুরা ইখলাস পড়তেন। তার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, হে আল্লাহর রাসুল (সা.), সুরা ইখলাসে আল্লাহর শ্রেষ্ঠত্ব এমনভাবে বর্ণিত আছে যে, এই সুরা আমার অনেক ভালো লাগে। তাই আমি সব নামাজে এই সুরা পড়ি। 

এই কথা শুনে আল্লাহ রাসুল (সা.) কিছু বলার আগেই আল্লাহ বলে পাঠালেন যে, শুধু তার সুরা ইখলাসের প্রতি এই ভালোবাসাই তার জন্য জান্নাত নিশ্চত করে দিয়েছে। (নিয়ামুল কোরান)

সুরা ইখলাসের অনুবাদ-

বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। 

আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী।

তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেওয়া হয়নি।

আর তাঁর কোনো সমকক্ষও নেই।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন