Logo

ধর্ম

আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ‘মিম্বারের বাণী’ বইয়ের মোড়ক উন্মোচিত

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৩

আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ‘মিম্বারের বাণী’ বইয়ের মোড়ক উন্মোচিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলায় গত রবিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে মোড়ক উন্মোচিত হয়েছে লেখক মাওলানা মুহাম্মদ ইসলামাবাদী রচিত বই ‘মিম্বারের বাণী’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ও জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক শাঈখ মুফতি মাওলানা উসমান গনি, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আফজাল হোসাইন, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক ও তরুণ লেখক মাওলানা মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, সাধারণ আলেম সমাজের অন্যতম সংগঠক মাওলানা রিদওয়ান হাসান, তরুণ লেখক মাওলানা সাদ আমির এবং দারুল ইলম প্রকাশনির প্রকাশক মাওলানা জাবের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ইসলামি সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

‘মিম্বারের বাণী’ বইটি পাওয়া যাচ্ছে বায়তুল মোকাররমের ইসলামি বইমেলায় দারুল ইলম প্রকাশনি এবং আজ-জিহান পাবলিকেশনসের স্টলে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন