Logo

ধর্ম

ধর্ম অবমাননা বিষয়ে কঠোর আইন চান শায়খ আহমাদুল্লাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৬:২৬

ধর্ম অবমাননা বিষয়ে কঠোর আইন চান শায়খ আহমাদুল্লাহ

ধর্ম অবমাননা প্রতিরোধে কঠোর ও সুস্পষ্ট আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

রোববার (৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ধর্মীয় অবমাননার ঘটনাটি উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগ জরুরি বলে মনে করেন তিনি। 

কোরআন অবমাননার মতো কর্মকাণ্ড দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘সরকারের প্রতি আমাদের দাবি—অবিলম্বে ধর্মঅবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে।’


স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা সময়ের দাবি। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন