আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন বাস্তবায়নে আলেমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৫:১৬
আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল (৮ সেপ্টেম্বর) বুধবার বাদ জোহর মোহাম্মদপুরস্থ জোহর জামিয়া রহমানিয়া আরাবিয়ায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নূর হোসাইন নূরানী, মুফতি শোয়াইব ইব্রাহিম, মুফতি কিফায়েতুল্লাহ আজহারী, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মহাসচিব হাফেজ মাওলানা হাসান জামিল, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি আব্দুল্লাহ নাটোরী, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি আ. ফ. ম. আকরাম হোসাইন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রব ফরিদী, মুফতি দেলোয়ার হোসাইন মাইজী, মুফতি আবু মোহাম্মদ রাহমানী, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আখতারুজ্জামান, মুফতি শাহেদ জাহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, হাফেজ মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আবু ইউসুফ, মুফতি মুহাম্মদ ওয়াজেদ আলী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা জোবায়ের আহমদ, মুফতি এহসানুল হক ও মুফতি মুহাম্মদ আরাফাত।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ১৫ নভেম্বরের মহাসমাবেশ সফলভাবে আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন। দেশের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ায়েজীনদের সহযোগিতা কামনা করা হয়। সভায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ডিআর/আইএইচ

