প্রতীকী ছবি
নিজে নিজে বই পড়ে জ্ঞান লাভ করলেও তাকে ‘আলেম’ বলা যাবে না বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।
শনিবার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি।
আবরার বলেন, ‘বুখারি-মুসলিমের বাংলা অনুবাদ কিংবা তাবলিগে এক সাল লাগিয়ে কখনো আলেম হওয়া যায় না।’
হাদিস শরীফে এসেছে, নবিজি (সা.) বলেছেন, ‘আমার উম্মতেরা শুনো, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন (বুখারি)।’
উল্লিখিত হাদিসটির ব্যাখা দিয়ে ইসলামি এই স্কলার বলেন, ‘আলেম হওয়ার পথ মাত্র একটি,সেটি হলো—ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম।’
অর্থাৎ, আলেম কেবল তারাই যারা আলেমের সান্নিধ্যে গিয়ে তার সামনে কিতাব নিয়ে হাঁটুগেড়ে বসে ইলম অর্জন করবে।
সুতরাং কেউ নিজে নিজে বই পড়ে কিংবা ফেসবুকে-ইউটিউবে ভিডিও দেখে জ্ঞান অর্জন করলেও তাকে আলেম বলা যাবে না।
এটিআর/

