Logo

ধর্ম

আমার সঙ্গে ছবি তুলতে ভিড় করবেন না : আজহারী

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৭

অ
আমার সঙ্গে ছবি তুলতে ভিড় করবেন না : আজহারী

মিজানুর রহমান আজহারী

স্টেজে  আসা-যাওয়ার পথে মুসাফাহা কিংবা ছবি তুলতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ অনুরোধ জানান তিনি।

আজহারী লিখেন, ‘গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে, স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল। প্রোগ্রাম শেষেও হয়েছিল ঠিক একই অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না।’

‘আমি কুরআনের একজন নগন্য ছাত্র। আপনাদের দ্বীনি ভাই। দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সর্বশেষ দেশে ২০১৯-২০২০ সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফাহা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।’

তিনি লিখেন, ‘প্রতিটি প্রোগ্রামেই মূল প‍্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। সেইফ এন্ট্রি এবং সেইফ এক্সিট নিশ্চিতকরণে, আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন।’

অতি আবেগী হয়ে কুরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয় উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘কুরআন-প্রেমীরা স্মার্টলি সবকিছু হ‍্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এতো বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব।’

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন