Logo

ধর্ম

বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে ৭০ গুণ উত্তম?

আবু তালহা রায়হান

আবু তালহা রায়হান

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:০৪

অ
বিবাহিত ব্যক্তির নামাজ অবিবাহিত ব্যক্তির চেয়ে ৭০ গুণ উত্তম?

ছবি : সংগৃহীত

‘বিবাহিত ব্যক্তির ২ রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির ৭০ রাকাত নামাজের চেয়েও উত্তম’—আমাদের সমাজে বহুল প্রচলিত হাদিস এটি।

তবে হাদিসটি ‘জাল’ (বিশুদ্ধ নয়) বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।

আবরার বলেন,‘বিয়ে একটি গুরুত্বপূর্ণ আমল। নবিজি (সা.) হাদিসে বিয়ের অনেক ফজিলতের কথা বলেছেন। কিন্তু কোনো জিনিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে কখনোই কোনো জাল বর্ণনা দিয়ে দলিল দেওয়া যাবে না।’

তিনি বলেন, সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে যে, ‘কেউ যদি বিবাহিত হয় তবে তার ২ রাকাত নামাজ অবিবাহিত ব্যক্তির ৭০ রাকাত নামাজের চেয়েও উত্তম।’ এই কথাটি চরম আপত্তিকর। হাদিসে এর কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, ‘উল্লিখত হাদিসটি সম্পর্কে ইমাম উকাইলি (রাহি.) বলেছেন, এটি আপত্তিকর (জুয়াফা উল কাবির)।’

‘এছাড়া ইমাম ইবনুল জাওজ (কিতাবুল মওজুয়াত), ইমাম তাহের পাটনি (তাজকেরাতুল মওজুয়াত) এবং ইমাম আল্লামা শাওকানিসহ সমস্ত উলামায়ে কেরাম ( আল ফাওয়াইদুল মজমুয়াত) হাদিসটিকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। কাজেই বিয়ে করা গুরুত্বপূর্ণ ইবাদত হলেও জাল হাদিস দ্বারা এর ফজিলত ব্যাখ্যা করা যাবে না।’

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন