Logo

ধর্ম

পড়াশোনায় ছাত্রদের মনোযোগ ফেরাতে জাদুকরী ৫ কৌশল

Icon

হাফেজ মাওলানা ক্বারী মেহেদী হাসান

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৩

পড়াশোনায় ছাত্রদের মনোযোগ ফেরাতে জাদুকরী ৫ কৌশল

একঝাঁক ছোট বাচ্চাকে বসিয়ে রেখে ঘণ্টার পর ঘণ্টা পড়ানো আর তাদের মনোযোগ ধরে রাখা- এটা অনেকটা মরুভূমিতে ফুল ফোটানোর মতো কঠিন কাজ! বাচ্চারা তো রোবট না, তাই তাদের পড়ার জন্য জোর করার চেয়ে পড়ার পরিবেশটা আকর্ষণীয় করা বেশি জরুরি।

ছাত্রদের পড়াশোনায় ফিরিয়ে আনতে আপনি নিচের এই ৫টি জাদুকরী কৌশল ট্রাই করে দেখতে পারেন:

১. ‘মেশিন গান’ থেরাপি নয়, ‘শর্ট সেশন’ (Break the Monotony)

একটানা এক ঘণ্টা পড়তে বললে যেকোনো বাচ্চার মনোযোগ হারাবেই।

কৌশল: ৪০ মিনিট পড়ার পর ৫ মিনিটের একটি ছোট বিরতি দিন। এই সময় তাদের একটু দাঁড়াতে বলুন, হাত-পা টানটান করতে দিন অথবা চোখেমুখে পানি দিতে বলুন। এরপর আবার ৪০ মিনিট পড়ান। দেখবেন তারা আগের চেয়ে বেশি এনার্জি পাচ্ছে।

২. পড়াশোনায় ‘খেলা’ যোগ করুন (Gamification)

বাচ্চারা পড়তে না চাইলেও খেলতে খুব ভালোবাসে। পড়ার মধ্যে ছোট ছোট চ্যালেঞ্জ দিন।

উদাহরণ: ছাত্রদের বলুন, “আজ আমরা একটা খেলা খেলব। আমি ৫ মিনিট সময় দেব, এই ৫ লাইনের মধ্যে কয়টা ‘মীম সাকিন’ আছে যে আগে খুঁজে বের করতে পারবে, সে আজকের উইনার!”

উস্তাদের ভুল ধরা: মাঝে মাঝে আপনি ইচ্ছা করে ভুল পড়–ন এবং তাদের বলুন আপনার ভুল ধরতে। এতে তারা খুব মনোযোগ দিয়ে আপনার পড়া শুনবে যেন আপনার ভুল ধরতে পারে।

৩. পুরস্কারের লোভ (Positive Reinforcement)

শাস্তির চেয়ে পুরস্কার অনেক বেশি কাজ করে।

আইডিয়া: ক্লাসে একটি ‘স্টার চাট’ বানান। যে ছাত্রটি ভালো সবক দিবে বা মনোযোগ দেবে, তার নামের পাশে একটা স্টার দিন। সপ্তাহ শেষে যার স্টার বেশি হবে, তাকে খুব সাধারণ কিছু (যেমন একটা চকোলেট বা একটা সুন্দর কলম) দিন। দেখবেন স্টারের লোভে তারা পড়ার জন্য পাগল হয়ে যাবে।

৪. ভয়ের চেয়ে মহব্বত বেশি (Connection before Correction)

বাচ্চারা যাদের ভালোবাসে, তাদের কথা শুনতে চায়।

পরামর্শ: পড়া শুরুর আগে ৫ মিনিট তাদের সাথে পড়াশোনার বাইরের কথা বলুন। “কাল বাসায় কী খেয়েছ?” বা “বাসায় কার সাথে খেলেছ?”-এইটুকু কথা বললে তারা আপনাকে উস্তাদের চেয়ে বড় ভাইয়ের মতো ভাববে। তখন আপনার একটা ধমক বা একটা অনুরোধ তাদের মনে অনেক বেশি দাগ কাটবে।

৫. কোরআন কেন পড়ছি? (Vision Setting)

মাঝে মাঝে তাদের খুব সহজ ভাষায় কোরআনের ফজিলত শোনান।

পরামর্শ: তাদের বলুন, “জানো, তোমরা যখন এক একটা হরফ পড়ো, তখন তোমাদের আমলনামায় ১০টা করে নেকি লেখা হয়। আর তোমরা হাফেজ হলে তোমাদের বাবা-মাকে জান্নাতে নূরের টুপি পরানো হবে।” এই ছোট ছোট কথাগুলো তাদের ভেতরে একটা জেদ বা মোটিভেশন তৈরি করে।

একটি বিশেষ টিপস:

ছাত্ররা যখন একদমই মনোযোগ দিচ্ছে না, তখন জোর করে না পড়িয়ে তাদের দিয়ে কয়েকবার উচ্চস্বরে দরুদ শরীফ অথবা “রব্বি জিদনি ইলমা” পড়িয়ে নিন। এতে পরিবেশের ক্লান্তি দূর হয় এবং একটা আধ্যাত্মিক নূর ফিরে আসে।

লেখক: চেয়ারম্যান, মাশকুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

প্রতিষ্ঠাতা ও পরিচালক, অনলাইন হিফজ মাদরাসা

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর