Logo

ধর্ম

রমজানে অফিস ও ব্যাংক লেনদেনের সময়সূচি

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২

রমজানে অফিস ও ব্যাংক লেনদেনের সময়সূচি

আজ (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। সাহরি ও ইফতারের সুবিধার্থে চাকরিজীবীদের কথা বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসজুড়ে অফিসগুলো সকাল ৯টায় শুরু হয়ে চলবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এর মাঝে বেলা ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।

অন্যদিকে ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশিকা দিয়েছে। নতুন নিয়মে রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাধারণ গ্রাহকেরা লেনদেন করতে পারবেন বেলা আড়াইটা পর্যন্ত। ব্যাংকে জোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। তবে গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন রাখতে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এই সময়েও ব্যাংকের লেনদেন চালু রাখা যাবে।

এছাড়া জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, রেলওয়ে, ডাক, বিমা, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানাগুলো জনস্বার্থের কথা বিবেচনা করে তাদের নিজস্ব বিধি মোতাবেক সময়সূচি নির্ধারণ করে নেবে। পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্টের নির্দেশনায় নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর প্রতিটি প্রতিষ্ঠান পুনরায় তাদের আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে।

এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর