Logo

ধর্ম

কোরআন শেখার শ্রেষ্ঠ সময়

Icon

মাহফুজ হোসাইনী

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২২

কোরআন শেখার শ্রেষ্ঠ সময়

মাহে রমজান মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য ও বরকতময় মাস। এই মাস শুধু রোজা, তারাবি ও ইবাদতের জন্যই নয়; বরং কোরআন শেখা, বোঝা ও হৃদয়ে ধারণ করার জন্য সর্বশ্রেষ্ঠ সময়। রমজান মাস ও কোরআনের মধ্যে রয়েছে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক। এই মাসের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ হলো- এই পবিত্র মাসেই মানবজাতির পথনির্দেশিকা হিসেবে কোরআন নাজিল হয়েছে।

ইরশাদ হয়েছে, রমজান মাস- যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথের সুস্পষ্ট নিদর্শন। (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৫)

রমজান মাস কোরআন শেখা, ঝালাই করা ও গভীরভাবে অধ্যয়নের জন্য বিশেষভাবে নির্ধারিত। এ মাসে জিবরাইল (আ.) প্রতি বছর রসুল্লুল্লাহ (সা.)-এর সঙ্গে কোরআন পুনরাবৃত্তি করতেন। হাদিসে বর্ণিত হয়েছে- জিবরাইল (আ.) প্রতি রমজানে নবী (সা.)-এর কাছে এসে কোরআন পুনরাবৃত্তি করতেন। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

রমজান মাসে মানুষের অন্তর স্বাভাবিকভাবেই নরম ও আল্লাহভীরু থাকে। রোজার মাধ্যমে নফসের দমন হয় এবং পাপাচার থেকে বিরত থাকার মানসিকতা গড়ে ওঠে। তাই এই পবিত্র পরিবেশ কোরআন শেখার জন্য সর্বাধিক উপযোগী।

অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজে আমরা অনেকেই নামাজ পড়ি ঠিকই; কিন্ত সহিহ কওে কোরআন তিলাওয়াত করতে জানি না। দুনিয়া নিয়ে আমরা এতোই ব্যস্ত হয়ে পড়েছি যে, কোরআন শেখার সামান্য একটু সময় মেলে না আমাদের। অথচ কোরআন তিলাওয়াত সহিহ না হলে আমাদের নামাজই ঠিকমতো হচ্ছে না। ভুল তিলাওয়াতের কারনে অর্থ বিকৃত হলে নামাজ ভেঙে যায়।

কোরআন শেখার কোনো বয়স নেই। আপনি যেই বয়সেরই হোন না কেন, আপনার কোরআন শেখা জরুরি। যেভাবেই হোক কোরআন শিখতেই হবে। সুযোগ ও সামর্থ অনুযায়ী প্রত্যেকেরই কোরআন শেখার আন্তরিক চেষ্টা করা জরুরি। আর এই রমজান আমাদের জন্য কোরআন শেখার সূবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুযোগ হাতছাড়া করা কাম্য নয়।

আর নয় অবহেলা; কোরআনের মাস রমজানকে কাজে লাগিয়ে কোরআন শেখার যথাযথ চেষ্টা করি। পাশাপাশি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলি। তাহলে দুনিয়া ও আখিরাত- উভয় জীবনই হবে কল্যাণকর।

লেখক : আলেম, সাংবাদিক 

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর