Logo

ধর্ম

রমজানে অপরাধ কাম্য নয়

Icon

মাওলানা সাইফুল ইসলাম সালেহী

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২২:২৬

রমজানে অপরাধ কাম্য নয়

যখন রমজানের আগমন ঘটে তখন মুমিন বান্দারা খুশি হয়, রমজানের বাতাশ লাগে শিশুদের গায়ে। শিশুরা একসাথে দল বেঁধে মসজিদে যায়। খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি হয় রমজানে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ আসে এই মাসে। আমাদের প্রিয় নবী (সাঃ) বলেন, যখন রমযান মাস আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়।

অন্য হাদিসে নবীজি (সাঃ) বলেন, জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বলা হয় রাইয়ান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে রোজাদার প্রবেশ করবে। অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজাদার প্রবেশ করলে এ দরজা বন্ধ হয়ে যাবে। ফলে আর কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না। (সহীহ বুখারী, হাদীস-১৭৯৭ )

কিছু মানুষ সারা বছর অন্যায় অপরাধ ও জুলুম করে, কিন্তু দুংখের বিষয় হচ্ছে রমজান মাসেও তাঁরা এসব অন্যায় করেই চলে। তারা রমজানেও ভাল হতে চায় না। রমজানের শিক্ষা গ্রহণ করতে চায় না। অথচ আমাদের প্রিয়নবী (সাঃ) বলেন, যখন তোমাদের কোন ব্যক্তি রোজা রাখে তখন সে যেন কোন অশ্লীল কথাবার্তা বা ঝগড়া বিবাদ না করে। যদি অন্য কোন ব্যক্তি তাকে গালি দেয় তাহলে সে (রোজাদার) যেন (তার উত্তরে গালি না দেয় বরং সে বলবে) আমি রোজাদার। (সহিহ বুখারি, হাদিস -১৯০৪)

অন্য হাদিসে প্রিয়নবী (সাঃ) বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং অন্যায় কাজ করা থেকে বিরত না থাকে, তাহলে তার সারা দিন পানাহার থেকে বিরত থাকা আল্লাহ তায়ালার কোনো প্রয়োজন নেই। (সহিহ বুখারী হাদিস -১৯০৪) 

কিছু অসাধু ব্যবসায়ী সারা বছর খাদ্য ভেজাল ও ওজনে কম দেয়। রমজানে মাসে ক্রেতা বেশী থাকে, তাঁরা এই সুযোগ কাজে লাগিয়ে আরো বেশী খাদ্য ভেজাল করে ও ওজনে কম দেয়। অথচ ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তায়ালা মাদইয়ান জাতিকে ধ্বংস করে দিয়েছেন। খাদ্য ভেজাল করা ও ওজনে কম দেওয়া এটা মারাত্মক অপরাধ। এই সব অসাধু ব্যবসায়ীদের আল্লাহ দুংখ কষ্ট ও যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ বলেন, যারা মাপে কম দেয়, তাদের জন্যে দুর্ভোগ! তারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। (সূরা মুতাফফীফিন)

পরিশেষে বলবো, আমরা রমজানে এই সব অন্যায় অপরাধ করবো না। আমরা এই রমজান মাসে তাওবা করে ও আমল করে যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সেই তাওফিক আল্লাহ দান করুন। আমিন। 

লেখক: আলেম, প্রাবন্ধিক। 

বিকেপি/এমএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম রমজান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর